রিয়াদকে বিশ্বকাপ দলে ফেরানোর দাবিতে ভক্তরা বিক্ষোভ অব্যাহত রেখেছেন

রিয়াদকে বিশ্বকাপ দলে ফেরানোর দাবিতে ভক্তরা বিক্ষোভ অব্যাহত রেখেছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলে রাখা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদকে। দলে জায়গা না দেওয়ায় ক্ষুব্ধ তার ভক্তরা। তাই তাকে দলে ফেরাতে মিরপুর স্টেডিয়ামের গেটের সামনে মানববন্ধন করেন তার ভক্তরা। কয়েকদিন ধরে এই মানববন্ধন চলছে। মিরপুর স্টেডিয়ামের এক নম্বর গেটের সামনে রিয়াদ ভক্তরা স্লোগান দিয়ে বলেন, ‘আমাদের…

রিয়াদকে বিশ্বকাপ দলে ফেরানোর দাবিতে ভক্তরা বিক্ষোভ অব্যাহত রেখেছেন
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলে রাখা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদকে।
দলে জায়গা না দেওয়ায় ক্ষুব্ধ তার ভক্তরা।
তাই তাকে দলে ফেরাতে মিরপুর স্টেডিয়ামের গেটের সামনে মানববন্ধন করেন তার ভক্তরা।
কয়েকদিন ধরে এই মানববন্ধন চলছে।
মিরপুর স্টেডিয়ামের এক নম্বর গেটের সামনে রিয়াদ ভক্তরা স্লোগান দিয়ে বলেন, 
‘আমাদের একটাই দাবি আমরা রিয়াদকে বিশ্বকাপ দলে ফেরাতে চাই। 
মিরপুর ছাড়াও আরও বেশ কয়েকটি স্থানে মানববন্ধনের আয়োজন করেছেন রিয়াদ ভক্তরা।
মানববন্ধনে অংশ নেওয়া এক ক্রিকেট প্রেমী বলেন, 
"আমাদের একটাই দাবি রিয়াদ ভাইকে বিশ্বকাপে সুযোগ দেওয়া হোক। 
তিনি অবশ্যই ভালো করবেন। আমরা বিশ্বাস করি তিনি একজন ভালো অলরাউন্ডার।"
অনেকদিন ধরেই ভালো ফর্মে নেই রিয়াদ।
টি-টোয়েন্টিতে তার ব্যাটিং নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
এশিয়া কাপে তার ব্যাটিং ব্যর্থতা ছিল প্রকট। 
সমালোচনার মধ্যেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মুশফিক।
অনেকেই ভেবেছিলেন রিয়াদও তাই করতে পারে। 
ক্রিকেট বোর্ড তাকে মাঠ থেকে অবসরের সুযোগ দিতে চেয়েছিল, কিন্তু রিয়াদ সেই প্রস্তাব ফিরিয়ে দেন।
তিনি বোর্ডকে জানিয়েছিলেন যে তিনি আরও ২ বছর খেলতে চান।
এদিকে রিয়াদকে বিশ্বকাপ দলে ফিরিয়ে আনতে আসা এক ভক্ত বলেছেন, 
রিয়াদের চেয়ে ভালো বিকল্প তিনি আর দেখতে পাচ্ছেন না।
এই ভক্ত বলেন, "আমি রিয়াদ ভাইয়ের ভক্ত, 
আমি স্বীকার করছি যে তিনি টি-টোয়েন্টিতে যেভাবে ব্যাট করতে পারেন সেভাবে করতে পারছেন না। 
কিন্তু কে করতে পারে? অন্যরা রিয়াদ ভাইয়ের মতো স্কোর করতে পারছে না।"
বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর বিপাকে পড়েছেন রিয়াদ।
টিম বাংলাদেশের এক সময়ের অপরিহার্য এই খেলোয়াড় মিডিয়ায় বাদ পড়া নিয়ে কিছু বলছেন না।
তবে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন রিয়াদের স্ত্রী।
কারও নাম উল্লেখ না করে তিনি ফেসবুকে লিখেছেন,
এদেশে যোগ্যদের সম্মান করা হয় না।
অবসরের কারণে দলে নেই মুশফিক। তামিমও অনুপস্থিত।
অভিজ্ঞতার দিক থেকেও রিয়াদকে দলে রাখার কথা বলছেন রিয়াদ ভক্তরা। তবে এ বিষয়ে এখনো মুখ খোলেনি বিসিবি।

Similar Posts

  • বিশ্বকাপের আগে ফ্লপ হয় সোহানের ব্যাট

    বিশ্বকাপের আগে ফ্লপ হয় সোহানের ব্যাট হারের বৃত্তে আরেকটি ব্যর্থ সিরিজ শেষ করল বাংলাদেশ। দলের পরাজয়ে সমালোচনামূলক বিশ্লেষণ, হারের কারণ খুঁজতে গিয়ে নানা বিষয় উঠে আসছে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপে পরাজয়ের দুঃখ আর ক্রিকেটারদের ভঙ্গুর পারফরম্যান্সের সঙ্গী বাংলাদেশ। বাংলাদেশ মাঝে মাঝে ক্রিকেটের যে নতুন ব্র্যান্ডের কথা বলে তা দেখা যায়নি। যেমন বাংলাদেশ দলে ফিনিশিং ভূমিকা পালনের…

  • রমিজ শফিকের কাছে সুপারস্টার

    রমিজ শফিকের কাছে সুপারস্টার পাকিস্তান ক্রিকেটের বর্তমান সুপারস্টার কে? সে প্রশ্নের জবাবে অধিকাংশ মানুষের সৎ উত্তর বাবর আজম বা মোহাম্মদ রিজওয়ান। ব্যাট হাতে তিন ফরম্যাটেই সমান রাজত্ব করছেন পাকিস্তানি অধিনায়ক বাবর ও তরুণ ব্যাটসম্যান রিজওয়ান। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজার আরেক সুপারস্টার হলেন আবদুল্লাহ শফিক। গত বছর বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক হয়…

  • শচীনকে চিনতেন না শোয়েব আখতার?

    শচীনকে চিনতেন না শোয়েব আখতার? শচীন-শোয়েব প্রতিদ্বন্দ্বিতা বিশ্ব ক্রিকেটে ক্রিকেটপ্রেমীদের আকর্ষণের অন্যতম প্রধান বিষয়। কিন্তু পাকিস্তানি পেস তারকা শোয়েব আখতার যে শচীন জানতেন না! এশিয়া কাপের আগে বিস্ফোরক মন্তব্য করলেন শোয়েব আখতার। সাবেক এই পাকিস্তানি পেসারের দাবি, তিনি ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে চিনতেন না। ভারতের বিপক্ষে প্রথমবার মাঠে নামার আগে শচীন সম্পর্কে কিছুই জানতেন না…

  • গাপটিলকে ছাড়িয়ে ছক্কার বিশ্ব রেকর্ড গড়লেন রোহিত

    গাপটিলকে ছাড়িয়ে ছক্কার বিশ্ব রেকর্ড গড়লেন রোহিত টি-টোয়েন্টি মানে রেকর্ড ভাঙা, রেকর্ড করা। রেকর্ড গড়ার এই ফরম্যাটে আজ কেউ রেকর্ড গড়ছে, কাল ভাঙছে অন্য কেউ। এবার টি-টোয়েন্টি ফরম্যাটে রেকর্ড গড়লেন রোহিত শর্মা। সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় এখন শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে রেকর্ড গড়েন তিনি। চার-ছক্কার ফোয়ারা…

  • লিটনদের আইপিএলে দেখতে চান রোহিত শর্মা

    এমনকি লিটন দাসদের মতো তারকাদেরও নিলামে নেয়নি কোন দল। তবে বাংলাদেশিদের আইপিএলে আরো  সুযোগ পাওয়া উচিৎ বলে মনে করছেন রোহিত শর্মা।    ক্রিকেট বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি লিগ হিসেবে ধরা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল)। কিন্তু ফ্রাঞ্চাইজি ভিত্তিক লিগে খুব একটা সুযোগ মেলে না বাংলাদেশি ক্রিকেটারদের। মুস্তাফিজুর রহমান আর সাকিব আল হাসান ছাড়া আর কাউকে…

  • স্ত্রী ভাগ্য শামীম পাটোয়ারীর জীবনে সফলতা আনবে!

    স্ত্রী ভাগ্য শামীম পাটোয়ারীর জীবনে সফলতা আনবে! বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় হিসেবে আলো ছড়িয়েছেন তিনি। দারুণ সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন। তবে, 2021 সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করা শামীম হোসেন পাটোয়ারীর ক্যারিয়ার এখনও দলের স্থায়ী সদস্য নয়। তবে ব্যক্তিগত জীবনে ইনিংস শুরু করেন বাঁহাতি হার্ড হিটার ব্যাটসম্যান। সম্প্রতি স্ত্রীর সঙ্গে একটি ছবি প্রকাশ করে বিয়ের…