বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে হেরে কী বললেন রোহিত?

দীর্ঘ ৭ বছর পর দ্বিপাক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসে নিজেদের প্রথম ম্যাচই হার দিয়ে শুরু করল ভারত। ৪ ডিসেম্বর ঢাকার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে পাত্তাই পায়নি রোহিত শর্মার দল। পুঁজি তুলনামূলক কম হলেও তাদের লড়াইটা ভালোই হয়েছিল। কিন্তু মেহেদী হাসান মিরাজের  ব্যাটিং বিরত্বে শেষ পর্যন্ত পাত্তা পায়নি ভারতীয়রা। তবে বাংলাদেশের কাছে হারার পর…

দীর্ঘ ৭ বছর পর দ্বিপাক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসে নিজেদের প্রথম ম্যাচই হার দিয়ে শুরু করল ভারত। ৪ ডিসেম্বর ঢাকার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে পাত্তাই পায়নি রোহিত শর্মার দল। পুঁজি তুলনামূলক কম হলেও তাদের লড়াইটা ভালোই হয়েছিল। কিন্তু মেহেদী হাসান মিরাজের  ব্যাটিং বিরত্বে শেষ পর্যন্ত পাত্তা পায়নি ভারতীয়রা। তবে বাংলাদেশের কাছে হারার পর এর কোন অযুহাত দিতে চাননি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। 

 

প্রথমে ব্যাটিং করে ১৮৬ রান সংগ্রহ করেন রোহিতরা। এরপর বাংলাদেশ ১৮৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায়।  ১৩৬ রানে ৯ উইকেট শিকার করে টাইগারদের বেশ চাপে ফেলে দেয় ভারত। কিন্তু শেষ পর্যন্ত, বাংলাদেশকে টেনে তোলেন দলের দুই লোয়ার অর্ডার ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ এবং মোস্তাফিজুর রহমান। ৪১ বলে ৫১ রানের জুটি গড়ে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে।

 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হেরে এই প্রসঙ্গে কথা বলেন রোহিত শর্মা। এক সাক্ষাৎকারে খেলাটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল বলেন মন্তব্য করেন তিনি। তবে নিজেদের ব্যাটিং লাইনআপ ভালো ছিল না, এটাও স্বীকার করেন। পাশাপাশি নিজেদের বোলিংয়ের প্রশংসাও করেন রোহিত। 

 

রোহিত বলেন, তার দলের বোলাররা  যেভাবে বোলিং করেছে সেটা দেখে বোঝাই যাচ্ছিল শেষ ওভারে অবশ্যই তারা উইকেট শিকারের সর্বোচ্চ চেষ্টা করেছেন। তিনি মনে করেন, আরও ৩০ – ৪০ রান করতে পারলে ম্যাচের পার্থক্য তৈরি হতো। রোহিতের মতে পিচ একটু চ্যালেঞ্জিং ছিল, বল টার্ন করছিল। তবে পরাজয়ের কোন অযুহাত  দিতে চাননি রোহিত। 

 

ভারত অধিনায়কের মতে, বাংলাদেশের এই ছেলেরা এমন কন্ডিশনে খেলে বড় হয়েছে। এমন চাপের পরিস্থিতিগুলো কিভাবে সামাল দিতে হয় তা শেখা গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি। তবে রোহিতদের আশা, পরবর্তী ম্যাচে তারা জয়ে ফিরতে পারবেন।

 

এদিকে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশের ওয়ানডে  অধিনায়ক লিটন দাস আগেই বলেছিলেন, এখানকার পিচ সম্পর্কে ভারতীয়দের ধারণা নেই, আর সেই সুযোগটাই কাজে লাগাবে তারা। আর এই কৌশলে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েও গেল টিম বাংলাদেশ। কথার সঙ্গে কাজের মিল যেন একেই বলে। পরবর্তী ওয়ানডে ম্যাচ ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে। আর এই ম্যাচে দুই দলই প্রস্তুত থাকবে তাদের সেরাটা দিতে।

Similar Posts

  • টি-টোয়েন্টি এখন ব্যবসায় পরিণত হয়েছে: স্টোকস

    টি-টোয়েন্টি এখন ব্যবসায় পরিণত হয়েছে: স্টোকস বিশ্ব এখন টি-টোয়েন্টির আধিপত্য। টি-টোয়েন্টির আকর্ষণের কারণে অনেকেই একে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটের জন্য হুমকি হিসেবে দেখছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে পাল্টেছে ক্রিকেটের রং, বাইশ গজের হিসাব। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের একক রাজত্ব চলছে। চার-ছক্কার তালে তালে দর্শকদের মাতিয়ে রাখছেন ব্যাটসম্যানরা। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহুর্তে দুর্দান্ত ডেলিভারি দিয়ে বোলাররাও মন্ত্রমুগ্ধ। ক্রিকেটের এই ফরম্যাটের জনপ্রিয়তাও…

  • বোলিং অনুশীলন শুরু করেন বুমরাহ

    বোলিং অনুশীলন শুরু করেন বুমরাহ চোটের কারণে এবারের এশিয়া কাপে ভারতীয় দল থেকে বাদ পড়েছেন জসপ্রিত বুমরাহ। তবে টিম ইন্ডিয়ার জন্য সুখবর এসেছে। এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভারতের এই তারকা পেসার। ভারতের জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) অনুশীলনে নেমেছিলেন বুমরাহ। ইতিমধ্যেই বোলিং শুরু করেছেন ডানহাতি এই পেসার। পিঠের চোটের কারণে এশিয়া কাপে খেলছেন না…

  • রোহিতকে আইপিএল ছাড়ার পরামর্শ দিলেন সাবেক কোচ

    এবার রোহিতের এই ব্যর্থতার পেছনের কারণ খুঁজে বের করলেন তার সাবেক কোচ দীনেশ লাড। রোহিতের পাশে দাঁড়িয়ে তাকে আইপিএল ছাড়ার পরামর্শ দিলেন তিনি।   সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা দারুণ হলেও শেষ পর্যন্ত সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় ভারতকে। বিশ্বকাপের হট ফেভারিট এই দলের বিদায়ের জন্য রোহিতের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। রোহিতের নেতৃত্বে দল হারায় তাকে…

  • বিশ্বকাপের আগে চিন্তিত রোহিত

    বিশ্বকাপের আগে চিন্তিত রোহিত দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার সাথে চলমান টি-টোয়েন্টি সিরিজ হতে পারে বিশ্বকাপের আগে ভারতের সেরা প্রস্তুতি। যা অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হবে। কিন্তু সিরিজের প্রথম ম্যাচে ভারত যেভাবে হেরেছে তাতে আস্থা হারিয়েছে টিম ইন্ডিয়া। তাই চিন্তায় পড়ে গেলেন স্বয়ং অধিনায়ক রোহিত শর্মা। 3 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাটিং…

  • রমিজ শফিকের কাছে সুপারস্টার

    রমিজ শফিকের কাছে সুপারস্টার পাকিস্তান ক্রিকেটের বর্তমান সুপারস্টার কে? সে প্রশ্নের জবাবে অধিকাংশ মানুষের সৎ উত্তর বাবর আজম বা মোহাম্মদ রিজওয়ান। ব্যাট হাতে তিন ফরম্যাটেই সমান রাজত্ব করছেন পাকিস্তানি অধিনায়ক বাবর ও তরুণ ব্যাটসম্যান রিজওয়ান। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজার আরেক সুপারস্টার হলেন আবদুল্লাহ শফিক। গত বছর বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক হয়…

  • রাজা পাকিস্তানকে হারানোর রহস্য উদঘাটন করলেন

    রাজা পাকিস্তানকে হারানোর রহস্য উদঘাটন করলেন বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে ১ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। ম্যাচ জেতার অন্যতম নায়ক সিকান্দার রাজা। তার নিয়ন্ত্রিত বোলিং এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট তুলে নেওয়ার মাধ্যমে, পাকিস্তানকে হারাতে পেরেছিল জিম্বাবুয়ে। ম্যান অব দ্য ম্যাচও হন রাজা। পাকিস্তানের বিপক্ষে রাজা ও তার দলের স্পিরিট পারফরম্যান্সের রহস্য কী? তা প্রকাশ করলেন…