ভারত বাংলাদেশকে এখন আন্ডারডগ ভাবে না : লিটন দাস

তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। সেই সাথে লিটনের দাবী ভারত বাংলাদেশকে এখন আর আন্ডারডগ ভাবেনা।     চোটের কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল থেকে ছিটকে গেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। সিরিজ শুরুর আগে হঠাৎ করেই এত বড় দায়িত্ব পাওয়ায় রোমাঞ্চিত লিটন। সিরিজ শুরুর…

তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। সেই সাথে লিটনের দাবী ভারত বাংলাদেশকে এখন আর আন্ডারডগ ভাবেনা। 

 

 চোটের কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল থেকে ছিটকে গেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। সিরিজ শুরুর আগে হঠাৎ করেই এত বড় দায়িত্ব পাওয়ায় রোমাঞ্চিত লিটন। সিরিজ শুরুর পূর্বে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন বাংলাদেশের অন্যতম সেরা এই ব্যাটার।সেই সাথে লিটনের দাবী ভারত বাংলাদেশকে এখন আর আন্ডারডগ ভাবেনা। 

 

ভারত – বাংলাদেশ সিরিজ মাঠে গড়ানোর আগে শনিবার সংবাদ  সম্মেলনে এসব কথা বলেন লিটন। সেখানে বিসিবিকে ধন্যবাদ জানিয়ে  তিনি বলেন, অধিনায়কত্বর সুযোগ পেয়ে তিনি রোমাঞ্চিত। এত বড় সিরিজে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাই ভালো করার চেষ্টা করবেন বলেও জানান তিনি। 

 

৭ বছরের ক্যারিয়ার কেমন ছিল জানতে চাওয়া হলে খুব অল্প কথায় বুঝিয়ে দেন লিটন। অনেক মজার ছিল, উন্থান পতন ছিল বলেও জানান তিনি। তবে সব মিলিয়ে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক  অনেক রোমাঞ্চিত। লিটন আরও বলেন, দেশের হয়ে খেলার এবং দেশকে নেতৃত্ব দেওয়ার মত বড় স্বপ্ন সব ক্রিকেটারেরই থাকে। আর সে স্বপ্ন পূরণও হওয়ায় রোমাঞ্চিত।এর আগে ২০২১ সালে মাহমুদউল্লাহ রিয়াদ নিউজিল্যান্ড সফরে চোটে পড়লে দায়িত্ব পান লিটন।অবশ্য  সেটি তার কাছে ছিল ‘ ভ্যাকেশন ‘ এর মতো। 

 

দুই দলের মুখোমুখি হওয়া নিয়ে জানতে চাওয়া হলে লিটন বলেন, এই সিরিজ নিয়ে তারা অনেক রোমাঞ্চিত। ভারত অবশ্যই ভালো দল এবং তাদের খ্যাতি, সামর্থ্য সবই আছে। তবে ভারতের বিপক্ষে বাংলাদেশ  প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলছে বলেও মনে করেন লিটন। সেই সাথে লিটন দাবি করেন ভারত এখন আর বাংলাদেশকে আন্ডারডগ ভাবে না। 

 

সাংবাদিকরা টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়কের কাছে জানতে চান, সিরিজে এগিয়ে কারা? জবাবে লিটন ভারতকে এগিয়ে রাখলেও ঘরের মাঠে বাংলাদেশও যে অনেক ভালো দল সেটাও বলেন। টাইগাররা  ৭ মাস আগে ওয়ানডে খেলেছে কিন্তু ভারত নিউজিল্যান্ড সফর থেকে মাত্রই আসায় তারা এগিয়ে থাকবে বলে মনে করেন লিটন।  মিরপুরের উইকেট সম্পর্কে ভারতীয়দের ভালো ধারণা না থাকায় এই সুযোগটিই কাজে লাগাতে চান লিটনরা।

 

সর্বশেষ দ্বিপাক্ষীয় সিরিজ খেলতে ২০১৫ সালে  বাংলাদেশ সফরে  এসেছিল ভারত। সে বার সিরিজ জিতে নিয়েছিল বাংলাদেশ। লিটনরা চান এবারও ঘরের মাঠে সিরিজ জিতে নিতে।

Similar Posts

  • ঝড়ো ফিফটিতে রিয়াদকে ছাড়িয়ে যান সাকিব

    ঝড়ো ফিফটিতে রিয়াদকে ছাড়িয়ে যান সাকিব বেশ কিছুদিন ধরে ব্যাট হাতে রান পাচ্ছিলেন না সাকিব আল হাসান। টি-টোয়েন্টিতে বাংলাদেশ অধিনায়ক বেশ কয়েকবার সুযোগ তৈরি করে বড় রান করার আগেই ড্রেসিংরুমে ফিরে যান। হাফ সেঞ্চুরি দেখেছেন ৬ ইনিংস আগে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কিন্তু বিশ্বকাপের আগে ক্রাইস্টচার্চে জ্বলে ওঠে সাকিবের ব্যাট। বুধবার হ্যাগলি ওভালে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে…

  • বেন স্টোকস মানেই ফাইনালের নায়ক

    বেন স্টোকস মানেই ফাইনালের নায়ক এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে ১৩ নভেম্বর ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের মাধ্যমে। পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে বেন স্টোকসের ইংল্যান্ড। বাটলার-স্টোকসের ওপর ভর করে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে ইংল্যান্ড। তখন থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ইংলিশ অলরাউন্ডার স্টোকস। বিশ্বকাপ দলে জায়গা করে নিয়ে তুমুল সমালোচিত হন এই অলরাউন্ডার। ইংল্যান্ডের এই টেস্ট…

  • রোহিত শর্মার বিশ্বকাপ জার্সি পাল্টে গেল

    রোহিত শর্মার বিশ্বকাপ জার্সি পাল্টে গেল ১৬ অক্টোবর থেকে শুরু হয়েছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। যার মূল পর্ব শুরু হবে ২২ অক্টোবর। মূল পর্বে ভারতের জার্সিতে এসেছে পরিবর্তন। ভারতের বিশ্বকাপ জার্সি থেকে বাদ পড়লেন দুই তারকা। যা ভক্তদের অবাক করেছে। বিশ্বকাপের আগে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় গত শনিবার অস্ট্রেলিয়ার থিয়েটার…

  • বিশ্বকাপ থেকে বাদ পড়েননি বুমরাহ: সৌরভ

    বিশ্বকাপ থেকে বাদ পড়েননি বুমরাহ: সৌরভ বর্তমানে ভারতীয় ক্রিকেটের সেরা বোলার জাসপ্রিত বুমরাহ। নিজের দিনে একাই প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ধ্বংস করে দিতে পারেন এই পেসার। কিন্তু সাম্প্রতিক সময়ে তার সেবা পাচ্ছে না রোহিত শর্মার দল। চোটের কারণে এবারের এশিয়া কাপে খেলতে পারেননি তিনি। একই কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করতে যাচ্ছেন তিনি। তবে সেসব আলোচনা…

  • ব্যাটিং নিয়ে মুখ খুললেন আফিফ

    ব্যাটিং নিয়ে মুখ খুললেন আফিফ বাংলাদেশের ক্রিকেটে তিনি নতুন তারকার মতো। সিনিয়র ক্রিকেটারদের কারণে দলের চাহিদা অনুযায়ী বিভিন্ন পজিশনে ব্যাটিং করেছেন আফিফ। টি-টোয়েন্টিতে মুশফিকের অবসর নেওয়ার পর মাহমুদউল্লাহ আর দলে নেই, আফিফ এখন চার নম্বরে ব্যাট করছেন। দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচেই জিতেছে বাংলাদেশ। তবে প্রথম ম্যাচে জিততে ঘাম ঝরাতে হয়েছে…

  • টিম সাউদির রেকর্ড ভাগাভাগি করেছেন সাকিব আল হাসান

    টিম সাউদির রেকর্ড ভাগাভাগি করেছেন সাকিব আল হাসান বিশ্বকাপের মূল পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেলেও। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান তার নতুন অর্জনের জন্য শিরোনামে রয়েছেন। এবার সাকিব শেয়ার করলেন সাউদির রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী কিউই পেসার টিম সাউদি। এবার টিম সাউদির সঙ্গে যৌথভাবে প্রথম স্থানে নাম লেখালেন বাংলাদেশি অলরাউন্ডার। চলতি…