ভারতের বিপক্ষে জয়ের নায়ক মিরাজ কি বললেন?

ভারত – বাংলাদেশ সিরিজ শুরু হওয়ার আগেই এই সিরিজ নিয়ে দর্শক চাহিদা তুঙ্গে। ৪ ডিসেম্বর ভারত – বাংলাদেশের প্রথম ওয়ানডেও ছিলো গ্যালারিতে উপচে পড়া ভিড়। টানটান উত্তেজনার ম্যাচটিতে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে স্বাগতিক বাংলাদেশ । আর এমন জয়ের পর দর্শকদের আশার পালেও লেগেছে হাওয়া। সিরিজ ঘিরে বাড়ছে বাড়তি উত্তেজনা। এই ম্যাচের জয়ের নায়ক মেহেদী…

ভারত – বাংলাদেশ সিরিজ শুরু হওয়ার আগেই এই সিরিজ

নিয়ে দর্শক চাহিদা তুঙ্গে। ৪ ডিসেম্বর ভারত – বাংলাদেশের প্রথম ওয়ানডেও ছিলো গ্যালারিতে উপচে পড়া ভিড়। টানটান উত্তেজনার ম্যাচটিতে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে স্বাগতিক বাংলাদেশ । আর এমন জয়ের পর দর্শকদের আশার পালেও লেগেছে হাওয়া। সিরিজ ঘিরে বাড়ছে বাড়তি উত্তেজনা। এই ম্যাচের জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ। ম্যাচ শেষে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতবধের নায়কও। 

 

প্রথমে ব্যাট করতে নেমে ১৮৬ রান সংগ্রহ করে ভারত। ১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩৬ রানে ৯ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় বাংলাদেশ। কিন্তু সেখান থেকে দলকে টেনে তোলেন মেহেদী হাসান মিরাজ। দলকে এনে দেন এক অবিশ্বাস্য জয়। আর তাকে সঙ্গ দেন মুস্তাফিজুর রহমান। 

 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন ম্যাচ জয়ের নায়ক। মজা করেই মিরাজ বলেন, তার কথা শুনে তাকে অনেকে পাগল বলতে পারেন, তবে ম্যাচ জিতে তিনি দারুন খুশি। মিরাজ বলেন, ম্যাচ জয়ের ব্যাপারে  তার আত্মবিশ্বাস ছিল। তিনি বিশ্বাস করেছিলেন, এই ম্যাচে তাদের জেতা সম্ভব । মিরাজের কাছে একবারও মনে হয়নি তারা ম্যাচটা হারবে। মিরাজ ক্রিজে থাকা মুস্তাফিজকে একটা কথাই বারবার বলেছিলেন, তারা পারবেন। বারবার তিনি নিজেকে বলেছেন তারা ম্যাচটা জিততে পারবেন।

 

মিরাজের সঙ্গে উইকেটে থাকা মুস্তাফিজের প্রশংসা করে মিরাজ আরো বলেন, সবচেয়ে বড় কথা হলো মোস্তাফিজ খুব ভালো সাপোর্ট দিয়েছে। একটা জিনিস তার খুব ভালো লেগেছে যে মোস্তাফিজ খুব আত্মবিশ্বাসী ছিল। ফিজ বারবার মিরাজকে বলছিলেন তাকে নিয়ে টেনশন করার কিছু নেই। তিনি ঠেকিয়ে দিচ্ছেন, আউট হবেন না, গায়ে বল লাগলেও সমস্যা নেই। আর ফিজের এই বিশ্বাস মিরাজের খুব কাজে লেগেছে বলে জানান তিনি। কাটার মাস্টারের আত্মবিশ্বাস দেখে  মিরাজের আত্মবিশ্বাসও বেড়েছে বলে জানান মিরাজ।

 

মিরাজ আরও বলেন, লাস্টের ব্যাটার হাসানকেও তিনি একই কথা বলেছিলেন যে চার পাঁচটা বল যদি তিনি খেলতে পারেন তাহলে মিরাজের জন্য সহজ হয়ে যাবে। মিরাজ চিন্তা করেছিলেন এবাদতকে দিয়ে ১৫ রান করবেন, হাসানকে দিয়ে ২০ রান করবেন। মোস্তাফিজকে দিয়ে শেষে ১৫ – ২০ রান যা লাগে সেটা করবেন। আর এভাবে এগোনই তার চিন্তা ছিল বলে জানান তিনি। আর শেষ পর্যন্ত এক উইকেট বাকি থাকতেই টার্গেটে পৌঁছে যায় বাংলাদেশ। জয়ের  হাসি হাসে টাইগাররা। ম্যাচ জয়ের পর প্রশংসার জোয়ারে ভাসছেন ম্যাচের নায়ক মিরাজ।

Similar Posts

  • রমিজ শফিকের কাছে সুপারস্টার

    রমিজ শফিকের কাছে সুপারস্টার পাকিস্তান ক্রিকেটের বর্তমান সুপারস্টার কে? সে প্রশ্নের জবাবে অধিকাংশ মানুষের সৎ উত্তর বাবর আজম বা মোহাম্মদ রিজওয়ান। ব্যাট হাতে তিন ফরম্যাটেই সমান রাজত্ব করছেন পাকিস্তানি অধিনায়ক বাবর ও তরুণ ব্যাটসম্যান রিজওয়ান। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজার আরেক সুপারস্টার হলেন আবদুল্লাহ শফিক। গত বছর বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক হয়…

  • ইয়ান চ্যাপেল কমেন্টারিকে বিদায় জানিয়েছেন

    ইয়ান চ্যাপেল কমেন্টারিকে বিদায় জানিয়েছেন ইয়ান চ্যাপেল ক্রিকেট বিশ্বে পরিচিত মুখ। আর যারা টেলিভিশনের পর্দায় দূর থেকে ক্রিকেট দেখেন, টেলিভিশন থেকে আসা ইংরেজি শব্দগুলো ধরার চেষ্টা করেন, হয়তো চ্যাপেলের সুরেলা কণ্ঠ তাদের অজানা নয়। যিনি ক্রিকেটকে সুসংগঠিতভাবে দর্শকদের সামনে তুলে ধরেন। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও কিংবদন্তি ধারাভাষ্যকার ইয়ান চ্যাপেল প্রায় 45 বছর ধরে ধারাভাষ্য কক্ষ…

  • টিকিট না পাওয়ায় দলে যোগ দিতে দেরি হচ্ছে সাকিবের

    টিকিট না পাওয়ায় দলে যোগ দিতে দেরি হচ্ছে সাকিবের বিশ্বকাপের আগে বাংলাদেশের শেষ সিরিজ শুরু হবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। কিন্তু ত্রিদেশীয় সিরিজের এই ম্যাচের ৪৮ ঘণ্টা আগেও দলে যোগ দিতে পারেননি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। সিপিএল শেষ করে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে আমেরিকায় যান সাকিব। সেখান থেকে নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা…

  • ব্যাটিং নিয়ে মুখ খুললেন আফিফ

    ব্যাটিং নিয়ে মুখ খুললেন আফিফ বাংলাদেশের ক্রিকেটে তিনি নতুন তারকার মতো। সিনিয়র ক্রিকেটারদের কারণে দলের চাহিদা অনুযায়ী বিভিন্ন পজিশনে ব্যাটিং করেছেন আফিফ। টি-টোয়েন্টিতে মুশফিকের অবসর নেওয়ার পর মাহমুদউল্লাহ আর দলে নেই, আফিফ এখন চার নম্বরে ব্যাট করছেন। দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচেই জিতেছে বাংলাদেশ। তবে প্রথম ম্যাচে জিততে ঘাম ঝরাতে হয়েছে…

  • ইমরান খান গুলিবিদ্ধ; হতবাক ক্রিকেটাররা

    ইমরান খান গুলিবিদ্ধ; হতবাক ক্রিকেটাররা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান পাঞ্জাবের ওয়াজিরাবাদে লংমার্চে গুলি করে হত্যা করা হয়। তার গুলিবিদ্ধ হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজম, ওয়াসিম আকরাম, শোয়েব আখতারসহ সবাই নিন্দা করেছেন। এই ঘটনায় হতবাক বাংলাদেশি ক্রিকেটার মুশফিকুর রহিমও। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে…

  • BCCI TATA IPL 2022 সূচি প্রকাশ করেছে৷

    BCCI TATA IPL 2022 সূচি প্রকাশ করেছে৷ বিসিসিআই টাটা আইপিএল 2022 এর সময়সূচী প্রকাশ করেছে, যা মুম্বাই এবং পুনেতে অনুষ্ঠিত হবে। দশটি দল 70টি লিগ গেমের চূড়ান্ত পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে এবং 4টি প্লে অফ গেম 65 দিনের মধ্যে খেলা হবে। ২৬ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে আইপিএলের ১৫তম আসর বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস…